লিড নিউজসিলেট বিভাগ

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৫

নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫ জনে দাড়িঁছে। আহত আরেক জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সকাল ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, রানাপিং ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বাহার উদ্দিন (৪০), লরিফর এলাকার আজমল আলীর ছেলে লাল মিয়া (২৭), একই গ্রামের তজিমুলের ছেলে জাকারিয়া (৩০) ও বাকি ২ জনের পরিচয় শনাক্ত করা যায় নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে দ্রুতগতির বিয়ানীবাজার গামী একটি বাসের (সিলেট ব-১১-০০৩৫) সাথে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৬জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ৩ জনের মৃত্যু হয় ও গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুরে আরও ২জনের মৃত্যু হয়।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী জানান, দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পরপরই বাস চালক পলাতক রয়েছে।

Related Articles

Back to top button