এবার তিন মিলিয়ে মনির খান


শিহাব.খান:
এক সাথে ঈদ. জন্মদিন. গান নিয়ে জাতীর
সামনে হাজির হলেন উপমহাদেশের বিখ্যাত
কন্ঠ শিল্পী গণ মানুষের হৃদয়ের স্পন্দন
তারকা মনির.খান। আজ ১লা আগস্ট মুসলিম জাতীর দ্বিতীয় বৃহত্তম খুশির দিন পবিত্র ঈদুল আযহা। ঠিক একইসাথে কন্ঠ সৈনিক মনির.খান এর ৪৮তম শুভ জন্মদিন। তার সাথে
শ্রুতাদের আকাঙ্খা একটি গান। এবারের নতুন গানটি শুনতে ও মিউজিক ভিডিও দেখতে ভিউ করুন জনপ্রিয় ইউটিউব চ্যানেল MK MUSIC24 এর পর্দায়। এই তিন মিলিয়ে এবার জাতীর নক্ষত্র কন্ঠ শিল্পী মনির.খান।
মনির খান উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী
বাংলাদেশের আকাঁশচুম্ভি সংগীত জগতের
সীমাহিন আকাঁশের হাজারো নক্ষত্রের মাঝে
এক উজ্জল নক্ষত্র “মনির খান” সুরেলা কন্ঠের
মায়াময়ী যাদুতে লক্ষ কোটি মানুষের অন্তর জয় করেছেন। এই গুণী কন্ঠ সৈনিক বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পযর্ন্ত কন্ঠ ভাসিয়েছেন তিনি।
দেশের দক্ষিন পশ্চিম সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের পিতা মাহবুব আলী খান ও মাতা
মোছা. মনোয়ারা খাতুন এর ঘর আলোকিত করে জন্মগ্রহন করেন গুনী এই সংগীত শিল্পী। ছোটোবেলা থেকেই গানের প্রতি ছিলো উনার আলাদা রকমের দখল, পিতামাতার সীমাহীন অনুপ্রেরণায় ১৯৮৭ সালে স্থানীয় গানের শিক্ষক দিয়ে নজরুল সংগীত চর্চার মাধ্যমে পদ্ধতিগতভাবে সংগীতের হাতেখড়ি। এরপরে স্থানীয় গানের গন্ডি পেরিয়ে বিখ্যাত গীতিকার ও সূরকার মিল্টন খন্দকারের পাঠশালা ‘গীতিকাব্য নাট্য চর্চা কেন্দ্রে’ ভর্তি হয়ে আধুনিক সংগীতের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। ১৯৯৬ সালের ২৭ নভেম্বর মিল্টন খন্দকারের কথা ও সূরে ‘তোমার কোনো দোষ নেই’ এ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে নিজেকে নতুন আঙ্গিকে দেশের অডিও ইন্ড্রাস্ট্রিতে দাঁড় করান। সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি গুনী এই সংগীত শিল্পীকে। এরপর একের পর এক সাফল্য এসে হাতের মুঠোয় বন্দি হতে থাকে।
নব্বই এর দশকে উদীয়মান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের মধ্যে মনির খান অন্যতম। মনির খান এমনই একজন গুণী কণ্ঠ শিল্পী, যার প্রশংসা দুই কলমে লিখে শেষ করা যাবে না। মনির খানের গান যেনো বাঙালির হৃদয় ছোঁয়ে যায়। অসংখ্য সুপার হিট কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন এই জননন্দিত সংগীত তারকা মনির খান। দুই যোগের সঙ্গীত ক্যারিয়ারে ৪৩টি একক এ্যালবাম, ৩৫০টি মিক্স ডুয়েট এ্যালবাম প্রকাশ করেন এই কণ্ঠ সৈনিক। এরই মধ্যে ৫০০ এর অধিক চলচ্চিত্রে প্লেব্যাক করে তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মত বড় প্রাপ্তি উনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও বাচসাচ, বাংলাদেশ টেলিভিশন রিপোটার্স এওয়ার্ড, বাংলাদেশ কালচারাল রিপোটার্স এওয়ার্ড, মেরিল প্রথম আলো পুরুস্কার প্রাপ্তি উনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও তিনি আরও ছোট বড় অসংখ্য পুরস্কারের সম্মাননায় ভূষিত। বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় জয় করা সংগীত তারকা মনির খান।
মনির.খান ১৯৭২ সালের ১লা আগস্ট ঝিনাইদহ
জেলার মহেশপুর থানার মদনপুর গ্রামে জন্মগ্রহন করেন। শিক্ষা জীবনের শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে।পরবর্তীতে হাকিমপুর উচ্চ বিদ্যালয় ও পরে যশোরের চৌগাছার উপজেলার নারায়নপুর বহরাম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। ১৯৮৭ সালে এখান থেকে এস,এস,সি পাশ করেন এইচ,এস,সি পাশকরেন ১৯৯০ সালে
কোটচাঁদপুর ডিগ্রী কলেজ থেকে। ১৯৯২ সালে ঐ একই কলেজ থেকে তিনি ডিগ্রী পাশ করেন।
প্রথম এ্যালবাম “তোমার কোন দোষ নেই”
১৯৯৬। তার পর থেকে অধম্য গতিতে এগিয়ে যাচ্ছেন মনির খান। সর্ব শেষ এ্যালবাম “হৃদয়ের যন্ত্রনা”২০১৯। গান গুলো রিলিজ হয়েছে ইউটিউব চ্যানেল মনির.খান ও এমকে মিউজিক২৪ এর ব্যানারে। এবং তার সাথে কয়েকটি সিঙ্গেল গান রিলিজ করেছেন শিল্পী মনির খান। সুস্থ সংস্কৃতি অঙ্গনে প্রিয় তারকা সংগীত শিল্পী মনির খান এর অবস্থান সমুজ্জল।
আগামি দিনে প্রিয় শিল্পীর কাছথেকে আরো কিছু আঁলোকিত কাজ আশাবাদী। আমরা উনার সাফল্য দীর্ঘায়ু কল্যান সুস্থতা কামনা করি।।




