অর্থনীতি

শিল্প এলাকায় শনিবার ব্যাংক খোলা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী শনিবার শিল্প এলাকায় বাণিজ্যিক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

এতে বলা হয়, ওই দিন শিল্প এলাকাগুলোর মধ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর তৈরি পোশাক শিল্পের বাণিজ্যের সঙ্গে জড়িত শাখাগুলো পূর্ণ দিবস খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

Related Articles

Back to top button