সিলেট

পীরমহল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিলেট মিডিয়া: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) পূর্ব পীরমহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার (২০ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃত রাশেদ আহমদ (১৯) সিলেটের ফেঞ্চুগঞ্জের ফরিদপুর গ্রামের তাহের আলীর ছেলে ও মো. সবুজ হোসেন চৌধুরী সিলেটের বিয়ানীবাজারের বালিংগা গ্রামের মো. সানু মিয়ার ছেলে। আসামি টিপু সুলতান (২৬) সিলেটের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর এলাকার প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button