কামরানের স্মৃতি সংরক্ষণের প্রস্তাব নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে


নিউজ ডেস্ক: সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা বদর উদ্দিন আহমদ কামরানের স্মৃতি সংরক্ষণের জন্য একটি সুনিদিষ্ট প্রস্তাব দৈনিকসিলেটের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে উপস্থাপন করা হয়।
গত ১৬ জুন মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ছিলো ‘জনতার কামরান’ শীর্ষক দৈনিক সিলেটের বিশেষ লাইভ আলোচনা অনুষ্ঠান। এসময় দৈনিকসিলেটের সম্পাদক মুহিত চৌধুরী- নগরীর হাসান মার্কেট এবং কুদরত উল্লাহ মার্কেটের সম্মুখের পয়েন্টটিকে ‘কামরান চত্বর’ ঘোষণার সু নির্দিষ্ট দাবী জানান।
‘জনতার কামরান’ দৈনিকসিলেটের এই লাইভ (ভার্চুয়াল) আলোচনা অনুষ্ঠানে আরো অংশ গ্রহন করেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের প্রেসিডিয়াম মেম্বার প্রিন্স সদরুজ্জামান চৌধুরী।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনও তার বক্তব্যে সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও মেয়রের কাছে আহবান জানান জনতার কামরানের নামে সিলেট শহরের কোনো প্রতিষ্ঠান, রাস্তা ও পয়েন্টের নামকরণ করার জন্য।
দৈনিক সিলেটের সু নির্দিষ্ট প্রস্তাব ‘হাসান মার্কেট এবং কুদরত উল্লাহ মার্কেটের সম্মুখের পয়েন্টটিকে ‘কামরান চত্বর’ ঘোষণার এই দাবীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি অনলাইন পোর্টারে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
বলা হচ্ছে মেয়র আরিফ নাকি এ প্রস্তাব মেনে নিয়েছেন এবং এটি বাস্তবায়ন শুরু করেছেন। একটি অনলাইন পোর্টাল শিরোনাম করেছে- ‘সিলেট হাসান মার্কেটের সামনের চত্বর কামরান চত্বর করা হবে: মেয়র’ দৈনিকসিলেটের লাইভে নাকি মেয়র এমন ঘোষণা দিয়েছেন।
কেউ লিখেছেন ‘অধ্যাপক মোঃ জাকির হোসেনের প্রস্তাব বাস্তবায়ন’। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র আরিফুল হক চৌধুরীকে এ জন্য ‘ধন্যবাদ’ আর ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করছেন ব্যাপকভাবে।
প্রকৃত অর্থে দৈনিক সিলেটের নির্দিষ্ট প্রস্তাব এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের প্রস্তাব নিয়ে মেয়র এখনও কোন উদ্যোগ গ্রহন করেননি। মেয়র আরিফ দৈনিকসিলেটের এই লাইভ (ভার্চুয়াল) আলোচনা অনুষ্ঠানে বলেছিলেন, আগামী সভায় বিষয়টি পরিষদে উপস্থাপন করবেন এবং সকলের সর্ব সম্মতিতে একটা সিদ্ধান্তে যাবেন। ‘হাসান মার্কেট এবং কুদরত উল্লাহ মার্কেটের সম্মুখের পয়েন্টটিকে ‘কামরান চত্বর’ ঘোষণার এই দাবী জানানো পর মেয়র তাঁর বক্তব্যে দেওয়ান ফরিদ গাজী, এম সাইফুর রহমান, ইফতেখার হোসেন শামীম,কুমারপাড়ার উসমান মিয়া এবং হাফিজ কমপ্লেক্স এর সম্মুখ ইত্যাদি বিষয়ের অবতারণা করেন।
দৈনিক সিলেটের ফেইসবুক পেইজে পুরো আলোচনা অনুষ্ঠানটি আছে তাই এ ব্যপারে বিভ্রান্ত হবার কোন অবকাশ নেই।
লিংকটি দেয়া হলো:https://www.facebook.com/watch/?v=584041772520402




