লিড নিউজসিলেট বিভাগ

সিলেট অনলাইন প্রেসক্লাবকে পিপিই প্রদান করলেন জেলা প্রশাসক

পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যদের জন্য পিপিই প্রদান করেছে সিলেটের জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম উদ্দিন পিপিই গুলো ক্লাবের সহ সভাপতি মো: গোলজার আহমদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (নেজারত শাখা, প্রটোকল শাখা, গোপনীয় শাখা) মোঃ এরশাদ মিয়া, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো তাওহীদুল ইসলাম।

Related Articles

Back to top button