লিড নিউজসিলেট বিভাগ

বানিয়াচংয়ে ১হাজার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ ট্রাস্ট ইউকে

ফাহাদ মারুফ: বিশ্বব্যাপী বিস্তৃত মহামারী করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে দেশে লকডাউনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাজ নেই, অনেকেই ব্যবসা বাণিজ্য বন্ধ, অনেকের প্রাইভেট চাকরি নেই, সেই সংকটময় সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে দুস্থ-গরীব-অসহায়-ও মধ্যবিত্তদের পাশে দাড়িয়েছে বানিয়াচং যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে প্রবাসী কল্যাণ ট্রাস্ট ইউকে।

প্রবাসী কল্যাণ ট্রাস্ট ইউকে’র সদস্যবৃন্দ উদ্যোগে ৬লাখ ৫৩হাজার ১শ ৭৭টাকার তহবিল গঠন করে সুষ্টুভাবে খাদ্য সামগ্রী বিতরনের জন্য বাংলাদেশে অবস্থানরত তাদের প্রতিনিধির মধ্যে একটি কমিটি গঠন করা হয়।

এই কমিটির মাধ্যমে রোববার (৩মে) দুপুর সাড়ে এগারটায় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বানিয়াচং প্রবাসী কল্যাণ ট্রাস্ট যুক্তরাজ্য’র সদস্যদের আর্থিক অনুদানে বানিয়াচং সদরের ৪টি ইউনিয়নে ৩৬টি ওয়ার্ডে মোট ১হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। তাদের পরিবারের স্বজনদের সার্বিক সহায়তায় এসব খাদ্য সামগ্রী অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হয় ।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু, ভোজ্য তেল এবং সাবান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার। তিনি আনুষ্টানিকভাবে ২০ জন কর্মহীন পরিবারের সদস্যদের মধ্যে আনুষঙ্গিক খাদ্য সামগ্রী তোলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার জানান, বানিয়াচংয়ের যুক্তরাজ্য প্রবাসী যারা অসহায় পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের মহতী এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান,৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার হবিগঞ্জ এর বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন,দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া,দৈনিক খোয়াই পত্রিকার স্টাফ রিপোর্টার শিব্বির আহমেদ আরজু,দৈনিক প্রভাকর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আব্দাল মিয়া,এনটিভি বানিয়াচং প্রতিনিধি শেখ আক্তার হোসেন আলহাদী,দৈনিক আমার হবিগঞ্জ এর বানিয়াচং প্রতিনিধি ইমদাদুল হক মাসুম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল,ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হোসেন খান মামুন।

সংকটময় সময়ে বানিয়াচংয়ের যুক্তরাজ্য প্রবাসীদের এ সহযোগিতা পেয়ে ‘‘বানিয়াচং কল্যাণ ট্রাস্টের উদ্দোক্তা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাহায্য প্রার্থী এবং স্থানীয় অধিবাসীরা।

Related Articles

Back to top button