সারাদেশ
পঞ্চগড়ে এএসআই করোনায় আক্রান্ত


মিডিয়া ডেস্কঃ পঞ্চগড় পুলিশ লাইনসে কর্মরত একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি সম্প্রতি করোনা ‘পজিটিভ’ হওয়া পঞ্চগড় জেলা কারাগারের এক বন্দীর সংস্পর্শে এসেছিলেন। বুধবার রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১ মে রাতে পঞ্চগড় জেলা কারাগারে ৫০ বছর বয়সী এক বন্দীর অ্যাজমার সমস্যা বেড়ে গেলে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাতেই তাঁকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে তিনটার দিকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে পুলিশি পাহারায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।




