দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের ইফতার বিতরণ


বৈশ্বিক মহামারীর সংকটময় মুহূর্তে হাওর পাড়ের কর্মহীন ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাষ্ট্র।
সোমবার দুপুরে কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকম পরিবারের আয়োজনে দিরাই বিএডিসি মাঠে সিলেট জজকোর্টের অতিরিক্ত পিপি, সিলেট ল কলেজের সাবেক ভিপি এডভোকেট শামসুল ইসলামের সভাপতিত্বে ও দিরাই পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার সঞ্চালনায় পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, অর্গানাইজেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, আছাব উদ্দিন, হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি যুবলীগ নেতা একরার হোসেন,দিরাই থানার এসআই শফিকুল ইসলাম,যুবলীগ নেতা রুবেল সরদার,ময়না মিয়া,দিরাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার,সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ,সমাজকর্মী আখলাক হোসেন,সুরঞ্জন দাস,হায়দর তালুকদার,জাহাঙ্গীর আলম চৌধুরী রিফাত, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক রুম্মান আহমদ, দিরাই কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমদ জয় প্রমুখ।
বক্তারা বলেন আমাদের এলাকার প্রচুর মানুষ যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে জীবন জীবিকার তাগিদে বসবাস করছেন। তারা আমাদের থেকে দূরে থাকলেও তাদের মন থাকে প্রিয়জন্মভূমির গরীব অসহায় মানুষের পাশে, তাই তারা নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে সবসময় হাওর পাড়ের অসহায় মানুষের সেবা করে থাকেন।
আজ বৈশ্বিক এ প্রানঘাতি করোনা ভাইরাসে কর্মহীন মানুষ কে দিরাই-শাল্লা অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের ইফতার সামগ্রী বিতরণ নিঃসন্দেহে প্রশংসার দাবি দার।দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে আমাদের এলাকার সকল প্রবাসীরা অসহায়দের সেবায় এগিয়ে আসবেন এ আমাদের বিশ্বাস।




