সিলেটসিলেট বিভাগ
জগন্নাথপুরে কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক


সুরঞ্জিত তালুকদার, জগন্নাথপুর থেকে। জগন্নাথপুর এর ৫নং চিলাউরা হলদিপুর ইউনিয়নের, ৮নং ওয়ার্ডের পঞ্চগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক, আব্দুল মুহিত,সহকারী শিক্ষক অধীর রঞ্জন দাস স্কুলের ছাত্র ও এলাকার কিছু যোবকদের নিয়ে খাগাউরা গ্রামের এক কৃষকের ধান কেটে দিলেন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গনমাধ্যমকে বলেন করোনা ভাইরাসের কারনে ধান কাটার শ্রমিক সংকট, আগাম বন্যার সর্তকবার্তা পাওয়ার কারনে ইউ এন ও স্যার এর নির্দেশ ক্রমে আমরা এই ছাত্রদের নিয়ে বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিচ্ছি এবং যতদিন পর্যন্ত আমাদের এলাকার সকল কৃষকের ধান কাটা শেষ না হচ্ছে আমরা চেষ্টা করবো কৃষকদের ধান কেটে দিতে।




