লিড নিউজসিলেট বিভাগ

পর্যটকদের নতুন আকর্ষণ লাউড়েরগড়ের শিমুল বাগান

এ কে এম কায়সারুল আলম সোহাগ, লাউড়েরগড় থেকে ফিরে: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ের বিশাল শিমুল বাগান হয়ে ওঠেছে পর্যটকদের নতুন আকর্ষণ।
বসন্তে শিমুলের রক্তরাঙা সৌন্দর্য দেখতে দূর্গম পথ পাড়ি দিয়ে পর্যটকরা হাজির হচ্ছেন জয়নাল আবেদীন শিমুল বাগানে ।
তাহিরপুর উপজেলার লাউড়েরঘর এলাকায় যাদুকাটা নদীর তীর ঘেঁষে বিস্তীর্ণ এক নান্দনিক সৌৗন্দর্যের লীলাভুমি এ শিমুল বাগান ।

একপাশে মরুপ্রায় যাদুকাটা পেরিয়ে বারেক টিলার নৈসর্গিক সৌন্দর্য আর অন্যপাশে লাল ফুলের এই বাগান যে কাউকে আকৃষ্ট করছে।

শিমুলের ডালে ডালে কিচির মিচিরে ব্যস্ত পাখিরা আর শিমুলের দোল খাওয়া দেখে হৃদয় জুড়িয়ে নিচ্ছেন পর্যটকদের ।

জানাগেছে, ২০০২ সালে বাদাঘাট (উত্তর) ইউপি’র সাবেক চেয়ারম্যান, প্রয়াত জয়নাল আবেদীন দেশ- বিদেশ থেকে দেখতে আসবে এমন স্বপ্ন নিয়ে গড়ে তোলেন “জয়নাল আবেদীন শিমুল বাগান”। প্রয়াত চেয়ারম্যানের পরিচর্যায় বেড়ে ওঠে দেশের সবচেয়ে সর্ববৃহৎ শিমুল বাগান ।

বাগানমালিক জয়নাল আবেদীন প্রয়াত হয়েছেন, কিন্তু রয়ে গেছে, ২ হাজার ৪ শ শতক জমিতে তার স্বপ্নের শিমুল বাগান। এখন তার বড় ছেলে আফতাব উদ্দিনের তত্বাবধানে শিমুল গাছের ফাঁকে ফাঁকে লাগানো হয়েছে লেবু গাছ, এতে বাগানের সৌন্দর্যবৃদ্ধি পেয়েছে কয়েকশত গুণ।

বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে সুনামগঞ্জ জেলা শহরে আসতে পারেন অতি সহজেই। সড়ক পথে প্রায় সবগুলো পরিবহনেরই বাস চালু আছে ।

সুনামগঞ্জ শহরে নেমে আব্দুজ জহুর সেতুর প্রবেশ মুখেই মোটরবাইক পাওয়া যাবে। মোটর বাইক ছাড়া এ রাস্তায় সিএনজি, লেগুনাও পাওয়া যায় ।

আব্দুজ জহুর সেতু থেকে তাহিরপুর উপজেলার বিন্নাকুলি বাজারে নেমে যাদুকাটা নদী পার হয়েই দেখা মিলে এ শিমুল বাগানের । সুনামগঞ্জের জেলা সদর থেকে ২৫-৩০ কিঃমিঃ দূরে ভারতের মেঘালয় রাজ্যের কূল ঘেঁষে তাহিরপুর উপজেলার অবস্থান । তাহিরপুর উপজেলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার। জাদুকাটা নদী, বারেক টিলা, শিমুল বাগান সহ আরো অনেক চমৎকার স্থান রয়েছে।

সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। সিলেটের সুনামগঞ্জ মূলত পর্যটকদের আনন্দ দেয়। প্রতি বছর অসংখ্য পর্যটক ভিড় জমায় সুনামগঞ্জের তাহিরপুরের প্রকৃতির নৈসর্গিক রূপ দেখতে । নদীর মায়াবী রূপ, ছোট ছোট পাহাড় ও টিলা, শিমুল বাগানের অসংখ্য লাল শিমুলের রাজ্য দেখতে ভীড় জমায় হাজার পর্যটক। গ্রামীণ মেঠো পথ, আঁকা বাঁকা রাস্তা, গ্রামের সাধারণ মানুষদের সহজ সরল জীবন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরল জীবন যাপন দেখে পর্যটকরা মুগ্ধ।

সরেজমিনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ের বিশাল শিমুল বাগানে গিয়ে দেখা গেছে কয়েক হাজার পর্যটক। লোকে লোকারণ্য ।

লাালমনিরহাট থেকে ঘুরতে আসা মাছুমা নাসরীন বলেন, লোক মুখে শুনেছিলাম শিমুল বাগানের কথা কিন্তু বাস্তবে অনেক সুন্দর । তবে অনেক পর্যটকরা জানালেন,টয়লেটের ব্যবস্থা করা খুবই জরুরী । বিশেষ করে নারী পর্যটকদের জন্য টয়লেট বেশি দরকার বলে মনে করছেন পর্যটকরা।

Related Articles

Back to top button