কোম্পানীগঞ্জে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন হোসিয়ার আলী


লোকমান হাফিজ: দীর্ঘদিন থেকে সিলেটসহ সারাদেশে লকডাউন থাকায় মানুষেরা যখন অসহায় হয়ে পড়েছেন। মানুষের মধ্যে খাদ্যাভাব দেখা দিয়েছে। মানুষের এমন অবস্থা হয়েছে যে “নুন আন্তে পান্তা ফুরায়”। ঠিক তখন কোম্পানীগঞ্জে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হোসিয়ার আলী।
করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকারে রূপ নিয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন। এমতাবস্থায়
আজ সন্ধ্যায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ আরফিন,লম্বাকান্দিসহ আশপাশ গ্রামের ৩১০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
একটি মানুষের রান্না করতে যা যা প্রয়োজন সবগুলোই প্যাকেট করেছিলেন তিনি। তিনি বলেন, আমি দেখেছি কারো চাল আছে কিন্তু অন্যান্য জিনিস নেই। আবার কারো চালটাই পর্যন্ত নেই। তাই প্রতিটি প্যাকেটে রান্নার যাবতীয় জিনিস দিয়েছি যাতে করে মানুষ অন্তত রান্না করে খেতে পারে। তন্মধ্যে ছিল ছিলো- চাল, ডাল,চানা, আলু, পিয়াজ, তেল ।
তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষের দোয়ারে দোয়ারে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা, সরকারী বিধি নিষেধ মেনে চলা, পথচারী-চালক ও যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার সামগ্রীর ব্যবহার সম্পর্কে ধারণা ও অতিপ্রয়োজন ছাড়া বাসা/বাড়ি থেকে বের না হওয়ার জন্য আহবান জানান।




