হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি’র নবীন বরণ সম্পন্ন


ডেস্ক রিপোর্ট : জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল ‘র ১ম বর্ষ ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে নবীন বরণ অনুষ্ঠান ও সাপ্তাহিক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয় আজ ১৩-০৩-২০২০ইং রোজ শুক্রবার। সোসাইটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক -প্রভাষক ডা. সাজ্জাদুর রাহমান ও সাংগঠনিক সম্পাদক -প্রভাষক ডা.ফরহাদ আহমদ ‘র যৌত পরিচালনায় সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি -উপাধ্যক্ষ ডা.ইমদাদুল হক সাহেবের সভাপতিত্বে -প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের এনাটমি ও হিস্টোলজী বিভাগের প্রধান প্রফেসর ড.নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন – অত্র সোসাইটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ জানাব শামীম আহমদ ভিপি, দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন -সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য -নৃপেন কৃষ্ণ রায়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক -প্রভাষক ডা.নাজমুল হক,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক – ডা.নুরুল করীম চৌধুরী, সোসাইটির সিলেট জেলা শাখার সভাপতি -ডা.শরীফ শাহরিয়ার চৌধুরী,

বক্তব্য রাখেন – সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি – ডা.আব্দুর রকিব,সিলেট জেলা শাখার – সিনিয়র সহ সভাপতি -ডা.শাহ জামাল উদ্দিন, সোসাইটির মহিলা সম্পাদিকা – নাজমিন আক্তার নাজমা, মহিলা সাংগঠনিক সম্পাদিকা – ডা. সাহেদা বেগম,অর্থ সম্পাদক – ডাঃ আব্দুল জব্বার, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক -ডাঃ ওবায়দুল হক মুন্সী, সিলেট জেলা শাখার সহ সভাপতি – ডাঃ শামীম আহমদ, সহ সভাপতি : ডাঃবিমল কান্তি ইমন, মহিলা সম্পাদিকা -ডাঃ শিবানী আচার্য্য,সাংস্কৃতি বিষয়ক সম্পাদিকা প্রভাষক ডা.কলি রায়,ডাঃ নাসির উদ্দীন,ডাঃ গোপী কৃষ্ণ রায়, ডাঃ খন্দকার শরফ উদ্দিন, ডাঃ ফেরদৌস আলম,

ডাঃ নকুল বিশ্বাস, ডাঃ নাসির উদ্দীন, ডাঃ রেজাউর রহমান,
ছাত্র সংগঠন জেলা শাখার সিনিয়র সহ সভাপতি – মোবারক হোসেন, সাধারণ সম্পাদক – সৈয়দ শহিদুল ইসলাম আকাশ, কলেজ শাখার সভাপতি – আব্দুল্লাহ জাবেদ খাঁন, সাধারণ সম্পাদক – জাফর সারওয়ার,সহ প্রমুখ।
সাইন্টিফিক সেমিনারে স্পীকার হিসেবে ছিলাম – সুদূর খুলনা বিভাগ থেকে আগত – ডাঃ শামীম হোসেন।
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেটের একমাত্র হোমিওপ্যাথি জনপ্রিয় সংগঠন – শিক্ষা, চিকিৎসা, ঐক্য, ভ্রাতৃত্ব, এই স্লোগানকে সামনে রেখে সোসাইটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আপন গতিতে, বিভিন্ন অনুষ্ঠান মালা পালন,সাইন্টিফিক সেমিনার,অসহায়দের আর্থিক অনুদান, শীতবস্ত্র বিতরণ,জাতীয় অনুষ্ঠানমালা পালন, গুণীজন সংবর্ধনা,নবীন বরণ অনুষ্ঠান, শিক্ষা সফর,ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্নভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে বাংলাদেশের হোমিওপ্যাথি সংগঠনের মধ্যে এক আলোড়ন সৃষ্টিকারী সংগঠন হিসেবে সুনামের সাথে পরিচিত।
আজ নবীন বরণ অনুষ্ঠানে -১২০জন নব ছাত্র-ছাত্রীদেরকে সোসাইটি ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও উপহার প্রদান করা হয়।




