লিড নিউজসিলেট বিভাগ

পাওনা টাকার জন্য লাঠির আঘাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক: দোয়ারাবাজার উপজেলায় মাছের বকেয়া ২ শত টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে রহিম উদ্দিন (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের মজর আলীর ছেলে।

স্থানীয় সত্রে জানা যায়, একই গ্রামের ইমানির ছেলে আলী হোসেন (৩০) এর কাছে মাছের বকেয়া ২ শত টাকা পাওনা ছিল রহিম উদ্দিনের। শুক্রবার বিকালে মাছের বকেয়া টাকা চাইতে গেলে আলী হোসেন ক্ষিপ্ত হয়ে রহিম উদ্দিনের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে রহিম উদ্দিনকে গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার রহিম উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। ওসমানী মেডিক্যালে একদিন চিকিৎসা শেষে রোগীকে তার স্বজনরা বাড়িতে নিয়ে আসেন।

পরবর্তীতে রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর আবার চিকিৎসার জন্য সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহত রহিম উদ্দিনের স্বজনেরা।

এব্ যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম জানান, রহিম উদ্দিন মারা যাবার খবর পেয়েছি। এখন পর্যন্ত লাশ সিলেটে আছে। মামলার এজাহার আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button