সিলেটসিলেট বিভাগ

জন্মদিনে ভালোবাসায় সিক্ত কবি নাজমুল ইসলাম মকবুল

নিউজ ডেস্ক : ৪৩তম জন্মদিনে শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন কবি নাজমুল ইসলাম মকবুল। শেঁকড় সন্ধানী এ লেখকের জন্মদিনে ছিল অতীতের মতো সেবামুলক কর্মসুচী। কর্মসুচীর মধ্যে অন্যতম ছিল ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

লন্ডন টাইমস নিউজের সিলেট ব্যুরো চীফ গীতিকার সাংবাদিক এবং কলামিষ্ট কবি নাজমুল ইসলাম মকবুলের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করে লন্ডন টাইমস নিউজ পরিবার, সিলেট লেখক ফোরাম, চ্যানেল এইট ও ইসহাক একাডেমী।

১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার সকাল ১০টা থেকে একাডেমী প্রাঙ্গণে একাডেমীর প্রিন্সিপাল মো: ইলিয়াস আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল মো: সিরাজুল হক। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ছয়ফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো: বেলাল মিয়া, ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, সমাজসেবী ফরহাদ খান রুবেল, আক্তার হোসেন, আফজাল হোসেন প্রমূখ। এছাড়া অংশগ্রহণ করেন একাডেমীর শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

বক্তারা বলেন, আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সফল আয়োজন, লেখক কবি সাহিত্যিক ও গুণীজন সম্মাননা, প্রয়াত গুণীদের সম্মানে তাদের স্মৃতিময় ঐতিহাসিক স্থানসমুহে বিশেষকরে শীতালংশাহ, দুরবীনশাহ, হাছন রাজা, আবদুুল করিম, রাধারমণ, নূরুল হক’র বাড়ীতে গিয়ে সফল অনুষ্ঠান আয়োজন। জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোকিত মা-বাবা সম্মাননা, মেধাবীদের সম্মাননা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান, পরিবেশ রক্ষায় দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের আয়োজন, ফলজ ঔষধী ও পরিবেশবান্ধব বৃক্ষ রোপনের জন্য সামাজিক আন্দোলন, অসহায়দের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধপত্র প্রদান। চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা, প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ, আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে লালন করতে পিঠা ও ঘুড়ি উৎসবসহ নানা প্রতিযোগিতার আয়োজন। ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা ও বিভিন্ন ধরনের ক্রীড়ানুষ্ঠানের আয়োজন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, টিফিন বক্স এবং নির্যাতিত নীপিড়িত অসহায়দের মধ্যে শীতবস্ত্রসহ সাহায্য বিতরণ এবং তাদের পাশে দাঁড়ানো, বিশ্বনাথের ঘরে ঘরে গ্যস সরবরাহ, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, বাসিয়া নদী রক্ষা ও খননসহ বিশ্বনাথবাসীর সকল ন্যায্য দাবী দাওয়া আদায়ে আন্দোলনসহ বহুমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কবি নাজমুল। কবির এ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

অনুষ্ঠানে কবিকে সাথে নিয়ে তাৎক্ষনিক কবিতা লেখা প্রতিযোগিতা, দেশের গান ও ভাষার গানসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রধান আলোচক ও বিশেষ অতিথিবৃন্দ।

Related Articles

Back to top button