লিড নিউজসিলেট

আজ দৈনিকসিলেটের শুভ জন্মদিন

নিউজ ডেস্ক: সিলেট বিভাগের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিকসিলেটডটকম আজ ১০ বর্ষে পর্দাপণ করেছে।

২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি দৈনিকসিলেটডটকম যে লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিলো তা থেকে মোটেই বিচ্যুতি হয় নি।

বিশ্বজুড়ে কোটি কোটি পাঠকের ভালোবাসাই সে তথ্য জানান দিচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাচ্ছে দৈনিকসিলেট। আমাদের এই পথ চলার মূল অবলম্বন আমাদের প্রিয় পাঠক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধায়ীরা।
দৈনিকসিলেটডটকম পরিবার আজকের এই জন্মদিনে সকলের প্রতি জানান আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
দৈনিকসিলেটডটকমের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট অনলাইন প্রেসক্লাবে আয়োজন করা হয়েছে এক সুহৃদ সমাবেশ।

Related Articles

Back to top button