লিড নিউজসিলেট বিভাগহবিগঞ্জ

মাধবপুরে প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের জনবল সংকটের কারণে প্রাথমিক শিক্ষার সঠিক তদারকি হচ্ছে না। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জানা যায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ৬টি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকতার মধ্যে রয়েছেন মাত্র দু’জন। একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকারী সফরে বিদেশ থাকায় এ পদটিতে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

অফিস সহকারী ৫টি পদের মধ্যে রয়েছেন মাত্র ১ জন। তিনিও শারীরিকভাবে অসুস্থ। মাহমুদ হোসেন নামে একজন অফিস সহকারী প্রেষণে দায়িত্ব পালন করছেন ঢাকা শিক্ষা অফিসে।

ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র আচার্য্য জানান, ১৪১টি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি ক্লাস্টারে ৬জন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থাকার কথা। কিন্তু রয়েছে মাত্র ২ জন। জনবল সংকটের কারণে সারা উপজেলা ৬টি ক্লাস্টার তদারকি করা খুবই কষ্টকর। এ শুন্যপদগুলো পূরণের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট চিঠি দেয়া হয়েছে।

Related Articles

Back to top button