
সিলেটমিডিয়াডেস্ক : সিলেটের কৃতিসন্তান সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি পুণরায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নুরুল ইসলাম নাহিদের নাম ঘোষণা করা হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পরপর দু’বারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক ছাত্রনেতা ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ এডভোকেট নাসির উদ্দিন খান। তিনি নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য নাহিদ এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




