সিলেট বিভাগসুনামগঞ্জ
দিরাইয়ে পৌর মেয়রের শীতবস্ত্র বিতরণ


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: দিরাই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোশাররফ মিয়ার নিজস্ব অর্থায়নে পৌরসভার রাজাপুর, নরোত্তমপুর, কান্দাহাটির ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ দ্দৌলা তালুকদার, পৌর কাউন্সিলর মফিজুর রহমান তালুকদার জুয়েল, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ। এদিকে বেলা ২ টায় পৌরসভার ভরারগাঁও গ্রামের ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেকুল মিয়া, গোলাপ মিয়া প্রমুখ।




