

নিউজ ডেস্ক: দক্ষিণ সুনামগঞ্জে সুরাইয়া বেগম (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে করেছে পুলিশ। সুরাইয়া দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নস্থ কাদিপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে।
সরেজমিন গিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টায় বাড়ির আঙ্গিনার আতা ফলের গাছে সুরাইয়াকে ফাঁসি দিয়ে ঝুলে থাকতে দেখে নিহত সুরাইয়ার পরিবারের লোকজন। পরবর্তীতে খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ থানায় নিয়ে আসেন। তবে সুরাইয়ার আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারন জানেন না পরিবার।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।




