লিড নিউজসিলেট

সিলেটের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত কানাইঘাটের আব্দুল মন্নান

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটের সাতবাঁক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মন্নান সিলেট জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলা প্রশাসকের মূল্যায়নের ভিত্তিতে ২০১৮-১৯ অর্থ বছরে ইউপি চেয়ারম্যান হিসাবে প্রথম স্থানের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মন্নান। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান টুটুল ও সাধারণ সম্পাদক মোঃ নাজিম ভূইয়া রিপনের যৌথ স্বাক্ষরিত সিলেট জেলা পর্যায়ে সফল শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির চেয়ারম্যান আব্দুল মন্নানকে একটি চিঠি গত ২০/১০/২০১৯ইং তারিখে প্রেরণ করেন।

টাকার বদলে বই নিলেন স্ত্রী!

মুখ খুললেন মিথিলা

জানা যায়, নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রেষ্ঠ “ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক” গ্রহণ করবেন চেয়ারম্যান মন্নান। এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন, ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ ও ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ অনেক কাজ করে গিয়ে ছিলেন।

পরীক্ষা দিল ছেলে!

স্বপ্ন দেখে ৭ বছরের তরুণ!

তাই সাতবাঁক ইউনিয়ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পেছনে তার অবদান রয়েছে। সাতবাঁক ইউপিকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গঠন করতে চেয়ারম্যান আব্দুল মন্নান সকলের সহযোগিতা কামনা করেছেন।

Related Articles

Back to top button