প্রবাসমৌলভীবাজারলিড নিউজ

যুক্তরাজ্যে মৌলভীবাজারের যুবকের লাশ উদ্ধার

প্রবাস নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে ওয়েলস-এ রবিবার এক ব্রিটিশ বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু মিয়া (২৮) একজন ব্যবসায়ী। তার দেশের বাগি মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রামে।

কার্ডিফ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, সোয়ানসির নিজ ঘরের পাশ থেকে রাজুর লাশ উদ্ধার করেছেন তারা। মরদেহের ময়না তদন্ত হবে।

রাজুর একজন আত্মীয় কাইয়ুম আহমেদ জানিয়েছেন, জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক রাজুর পরিবহন ও আবাসন খাতে ব্যবসা ছিল। তিনি বিবাহিত এবং এক শিশু কন্যার জনক। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Related Articles

Back to top button