

ফাহাদ মারুফ: মহাগ্রন্থ পবিত্র আল কোরআনে আছে, আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ করবে। তার মানে বুঝা গেল, দুনিয়াতে কেউ থাকতে পারবে না।

যখন কোন মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করেন, তখন উনার আত্মীয়স্বজন বা পাড়া-প্রতিবেশী অনেকেই চল্লিশা বা চেহলাম অনুষ্ঠানের আয়োজন করেন।
এই চল্লিশা বা চেহলাম অনুষ্ঠান উপলক্ষে একটু ব্যতিক্রম উদ্যোগ নিলেন ব্যাংকার শামীম আহমদ এর বড় ভাইয়ের পরিবার। ব্যাংকার শামীম আহমদ এর পরামর্শে বিমান বন্দর রেলওয়ে ষ্টেশনে ২০০জন পথশিশু ও অসহায় গরীবদের মাঝে খাবারের ব্যবস্হা করেন বড় ভাইয়ের দুই মেয়ে জিশা আহমেদ ও রিয়া চিশতি

সিলেট মিডিয়ার সাথে কথা বলে জানা যায়, গত ১৪ই অক্টোবর ব্যাংকার শামীম আহমেদ এর বড় ভাই মাছুম আহমেদ দেশের বাহিরে ঘুরতে গিয়ে হার্ট এটার্ক করে ইন্তেকাল করেন।
গত শুক্রবার ২২ নভেম্বর উনার বড় ভাই মাছুম আহমদের আত্মার মাগফিরাতের জন্য তার পরিবারের পক্ষ থেকে ঢাকার বিভিন্ন এলাকা খাবার বিতরন করা হয়।

ঢাকার উত্তরা, বাড্ডা,মিরপুর,বনশ্রীতে ২টি এতিম খানা সহ ৫ টি এতিমখানাতে মোট ৬০০ এতিমদের মাঝে খাবার বিতরন করা হয় বলে জানা হয়।

তাছাড়া গত শনিবার ২৩ নভেম্বর ঢাকার বিমান বন্দর রেলওয়ে ষ্টেশনে ২০০জন পথশিশু ও অসহায় গরীবদের মাঝে খাবারের ব্যবস্হা করেন ব্যাংকার শামীম আহমদ ও উনার বড় ভাইয়ের সন্তানরা।

পথশিশুদের মাঝে খাবার বিতরনের সময় সার্বিক সহযোগীতায় ছিলেন “পারি ফাউন্ডেশন “ এর ৪ জন সেচ্ছাসেবক বি এম সাজিদ মুন সহ মোঃ ওয়াসিম, মোঃ জুবায়ের এবং মোঃ রাসেল হোসেন।

এছাড়া আরো সহযোগীতা করেন ব্যাংকার শামীম আহমেদের ফেসবুক বন্ধু আব্দুল আজিজ, লেলিন আহমদ ও উনার এর এক বন্ধু।


ব্যাংকার শামীম আহমেদ সিলেট মিডিয়াকে বলেন, আমরা এতিমখানায় আগে খাবার বিতরন করেছি। এর পরে ২০০জন পথশিশুদের মাঝে খাবার বিতরন করে অনেক শান্তি পেয়েছি। যদিও ১ বেলা খাবার তাদের জন্য তেমন কিছুই না।

তিনি সিলেট মিডিয়াকে আরো বলেন, “ব্যাংকার শামীম আহমেদ” এর মতে…. মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য তথা কথিত লোক দেখানো চল্লিশা প্রোগ্রামের চেয়ে এতিম শিশু,পথশিশু, অসহায় গরীব মানুষগুলোর মুখে কিছুটা হাসি ফুটাতে পারলে সেটা অনেক বেশি সওয়াবের কাজ এবং মৃত ব্যক্তির আত্মা হয়তো কিছুটা শান্তি পাবে।
সবশেষে তিনি বলেন, আমি আমার বড় ভাই মাছুম আহমেদের দুই মেয়ে জিশা আহমেদ ও রিয়া চিশতিকে ধন্যবাদ জানাই, যে তারা চিরচারিত চল্লিশা / চেহলাম অনুষ্ঠানের আয়োজন না করে সমাজের অবহেলিত পথ-শিশু, এতিমখানা ও কিছু অসহায় ও দুস্হ্য গরীব দুখীদের মাঝে খাবার বিতরনের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করায়।


এবং আমার বড় ভাইয়ের মেয়েরা তার বাবার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে।


বিশেষ বিজ্ঞপ্তি, এই পোস্টটি পড়ার পর যদি কেউ পথশিশুদের মাঝে কোনো প্রকার খাবার বিতরন করতে আগ্রহী হন, তাহলে ব্যাংকার শামীম আহমেদের সাথে যোগাযোগ করতে পারেন।


অথবা “পারি ফাউন্ডেশন” এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।

ব্যাংকার শামীমসহ Helping Hands BD এর সকল ভলান্টিয়ার স্বতস্ফুর্তভাবে আপনাদেরকে এই ব্যাপারে সহযোগীতা করা হবে।




