বড়লেখায় দিনে দুপুরে স্কুল ছাত্রকে ফিল্মি স্টাইলে অপহরণ

বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা পিসি স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী আইনুল ইসলামকে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে অপহরণ করা হয়েছে।গতকাল ৫ নভেম্বর মঙ্গলবার বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে।আইনুল ইসলাম বড়লেখা পৌরসভার ৫ নং ওয়ার্ডের অজমির গ্রামের নানু মিয়ার ২য় ছেলে।তার বড় ভাইর কাছে জানা যায় , গতকাল স্কুল থেকে আইনুল ইসলাম এবং তার ভাই সাইদুল ইসলাম একসাথে বাসায় আসছিলো , মাঝপথে রেললাইন ক্রসিংয়ের পাশে আগে থেকে ওৎ পেতে ছিলো একটি কালো মাইক্রোবাস। আইনুল এবং সাইদুল তাদের অতিক্রম করে যাওয়ার সময় হঠাৎ করেই মুখোশধারী ৬/৭ জন লোক তাদের জোর করে মাইক্রোবাসে তুলার চেষ্টা করে, তাদের সাথে দাক্কাদাক্কি করে সাইদুল মুক্ত হতে পারলেও মুখোশদারীরা তুলে নিয়ে যায় তার ছোট ভাই আইনুলকে।পরে পুলিশের সহায়তায় অনেক খুঁজাখুঁজি করেও ঐ মাইক্রোবাসের কোন সন্ধান এখনো মেলেনি।এ ঘটনায় আইনুলের বাবা নানু মিয়া বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।




