

ফাহাদ মারুফ: ব্যাংকার শামীম মানবতার কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। উনার সাথে সহযোগীরা ও হেল্প করে যাচ্ছেন। আর এই গ্রুপের নাম হচ্ছে Helping Hand Bd .
আর যখন রাস্তা থেকে একজনকে তুলে নিয়ে আসেন চিকিৎসার জন্য। তখন সবাই জানতে ইচ্ছে হয়। কেমন আছে রাস্তায় পড়ে থাকা কোন এক রোগী।
ঠিক তেমনি কিছু দিন রাস্তায় পড়ে থাকা একজন ছেলে যার নাম ছিল ফাহিম। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ব্যাংকার শামীম ও তার সহযোগীরা।

কাজের ফাকে ফাকে শত ব্যস্ততার পরে ও রাস্তায় পরে থাকা ফাহিমকে দেখতে হাসপাতালে যান ব্যাংকার শামীম। তিনি সিলেট মিডিয়াকে জানান, ফাহিম আগের চেয়ে অনেক সুস্হ্য আছে।
বেশ কিছু পরিবর্তন এসেছে তার মাঝে। মানসিক হাসপাতালের চিকিৎসার পাশাপাশি আমরা তাকে মানসিক সাপোর্ট দিচ্ছি।
ফাহিমকে হাসপাতালে দেখবাল করছেন আমাদের একজন পুরুষ সেবক। যাকে আগে থেকেই সেট করে রাখা ছিল।
এবং সে অনেক ধৈয্য নিয়ে ফাহিমের জন্য কাজ করে যাচ্ছে এবং সেবা দিয়ে যাচ্ছে।

ফাহিম সুস্হ্য হয়ে নতুন ভাবে জীবন শুরু করতে চায়।কোনো চেইন শপে কাজ করতে চায়। ভুলে যেতে চাচ্ছে আগের জীবন। আমরাও তাই চাচ্ছি।
আমরা চাই ফাহিম সুস্হ্য হয়ে নিজের পায়ে যেনো দাড়াতে পারে। ফাহিমের সুস্হ্যতা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সবাই ফাহিমের জন্য দোয়া করবেন।



