সিলেটসিলেট বিভাগ

বৈধ কাগজপত্র নেই, তামাবিল সীমান্তে ট্রাকভর্তি পেঁয়াজসহ আটক ২

নিউজ ডেস্ক: সিলেটে ট্রাকভর্তি পেঁয়াজসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। তামাবিল সীমান্ত দিয়ে আনা এসব পেঁয়াজ ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা। তবে আমদানির বিষয়ে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় র‌্যাব তাদের আটক করে। জব্দ করেছে দুই হাজার ২৪০ কেজি পেঁয়াজও।

শুক্রবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণ বাইপাস থেকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

তিনি জানান, পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা। এসময় ট্রাকভর্তি পেঁয়াজসহ আটককৃতরা হচ্ছেন সিলেটের গোয়াইনঘাট এলাকার মিত্রাকেল গ্রামের বাসিন্দা আবদুল হকের পুত্র লায়েছ উদ্দিন ও রাজশাহী এলাকার গোয়ালীয়া থানার আরমান আলীর পুত্র মো. মিরাজ আলী।

তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে। তবে ভারত থেকে বাংলাদেশে কিভাবে আসল আর কারা কারা জড়িত এমন তথ্য উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানা তিনি।

Related Articles

Back to top button