সিলেট বিভাগহবিগঞ্জ

দিরাইয়ে নবাগত ইউএনও সফি উল্লাহ’র মতবিনিময়

দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দিরাই উপজেলায় নবাগত ইউএনও মোহাম্মদ সফি উল্লাহ। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য পৌর মেয়র মোশাররফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দার, এহসান চৌধুরী, রতন কুমার দাস তালুকদার, মুজিবুর রহমান তালুকদার, সৌম্য চৌধুরী, আব্দুল কুদ্দুস, শিবলী আহমেদ বেগ, রেজুয়ান খান, শাহজাহান কাজী, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম,সুনামগঞ্জ জেলা ইউপি
সচিব সমিতির সভাপতি আব্দুল্লাহ আল আমিন, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য হাফছা বেগম প্রমুখ। সভায় নবাগত ইউএনও মোহাম্মদ সফি উল্লাহ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দিরাই উপজেলা কে একটি মডেল হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

Related Articles

Back to top button