লিড নিউজসিলেট

দক্ষিণ সুরমায় বেকারিতে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার রেলগেটে জিতু মিয়া বেকারি এন্ড কনফেকশনারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা দেঢ়টায় খলিলুর রহমানের মালিকানাধীন ওই বেকারীতে এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষরিত পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেকারিতে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ চুলায় আগুন লাগলে তারা নেভানোর চেষ্টা চালান। আগুন নিয়ন্ত্রণে না এলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

খবর পেয়ে ফায়ারসার্ভিস সিলেটের স্টেশন অফিসার রায়হান চৌধুরীর নেতৃত্বে দু’টি গাড়িতে এসে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গ্যাসচালিত চুলায় অতিরিক্ত হিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক তথ্য পরে জানানো যাবে।

Related Articles

Back to top button