সিলেট বিভাগমৌলভীবাজার

কুলাউড়ায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বয়স আনুমানিক ৭০ বছর।

শুক্রবার রাতে পুলিশ মরদেহ কুলাউড়া রেলওয়ে থানায় নিয়ে আসে।

পুলিশের ধারণা, সন্ধ্যা ৭টার দিকে সিলেটগামী জয়ন্তিকা ট্রেনের আঘাতে বা ট্রেন থেকে পরে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রেল থানার ওসি শাহ মো. সাজিদুল হক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Related Articles

Back to top button