লিড নিউজসারাদেশসিলেট

এবার আপেলকে টেক্কা দিয়ে তালিকায় আসলো পেঁয়াজ!

নিউজ ডেস্ক: বাংলাদেশের ফলমূলের তালিকায় সবার উপরে থাকে আপেলের নাম। দেশে আপেল চাষ হয়না বিধায় চীন, কাশ্মীর, অস্ট্রেলিয়া, পোল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। বাংলাদেশের মানুষের মাঝে এ জনপ্রিয় আপেল সবার কাছে অনেক প্রিয় খাবার। তাই আপেলের দামও সবসময় থাকে চড়া।

সিলেটের বাজারে খাবারের অন্যতম এ আপেলকে হার মানিয়েছে পেঁয়াজ। আপেলকে এখন অভারটেক করে ফেলেছে পেঁয়াজের ঝাঁঝে। সারা দেশে পেঁয়াজের দাম বাড়ছে হু হু করে। সিলেটও এর ব্যতিক্রম নয়। সিলেট শহরের খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা আর গ্রামের বাজারগুলোতে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

কামাল বাজার থেকে শহরে বাজার করতে এসেছেন জামাল উদ্দিন নামের এক ব্যক্তি। বন্দর বাজার ফুটপাত থেকে এক কেজি আপেল কিনেছেন ১০০ টাকা দিয়ে। ব্রহ্মময়ী বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গেছেন তখন পেঁয়াজের দাম শুনে তাঁর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে। তিনি বলেন, আপেল আসে ইউরোপ থেকে, আর পেঁয়াজ আসে ভারত থেকে। তাহলে আপেলের চেয়ে পেঁয়াজের দাম এত বাড়লো কেমনে?

Related Articles

Back to top button