সিলেট

হাফিজ ও এতিম শিশুদের মধ্যে বস্ত্র, শিক্ষা উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (র.) যুব কল্যাণ পরিষদ সিলেট বিভাগের উদ্যোগে হাফিজ ও এতিম শিশুদের মধ্যে বস্ত্র, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।

গত সোমবার রাত ১০টায় নগরীর দরগাহ গেইট এলাকার একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল (র.) যুব কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ রাজন আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুর রহমান রিপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফিজা এন্ড কোং (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অ্যাডভোকোট সালমা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালিক, জাতীয় মহিলা শ্রমিক লীগ সিলেট মহানগরের আহবায়ক নাজমা খানম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, সাংবাদিক কাউসার আহমদ চৌধুরী, সিলসিলা ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক ইয়াহিয়া আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সুমন আহমদ, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, সিলেট বিভাগ যুব ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, সিলেট আলোকিত যুব কল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির, ব্যবসায়ী টিপু আহমদ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবিলাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল হক শাহীন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সৌরভ সোহেল, আব্দুল জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আলাল আহমদ, সাইদুল আলম সুসান, জায়েদ আহমদ, কয়েছ আহমদ সাগর, আব্দুল হাফিজ, জাবেদুল ইসলাম দিদার, এম জাহাঙ্গীর, উমান হোসেন, উজ্জল হোসেন, জাহিদ হাসান, সাহেল, রমা. আব্দুস শুক্কুর, রাজ আহমদ, জালাল, লোকমান আহমদ আকাশ, মো. শুক্কুর, রিপন আহমদ, রাসেল করিম, হেলাল আহমদ, ওয়াসিম আহমদ প্রমুখ।

Related Articles

Back to top button