লিড নিউজহবিগঞ্জ

হবিগঞ্জে তিন যুবলীগ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীকে কুপিয়ে জখমের ঘটনায় যুবলীগের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দিলুয়ার খান, সদস্য আবুল কাশেম রুবেল ও রাহুল দাশ গুপ্ত।

বৃহস্পতিবার রাতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বোরহান উদ্দিন চৌধুরী বলেন, বুধবার রাতে হবিগঞ্জ জেলা যুবলীগের এক জরুরী কর্মী সভা কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় সর্বসম্মতিক্রমে এই বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী (৪০) কে প্রকাশ্যে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে দিলুয়ার খান ও তার বাহিনী। গুরুতর আহত অবস্থায় বিপ্লব চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় শহরে যুবলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।

Related Articles

Back to top button