জাতীয়লিড নিউজসিলেট

সিলেটের ৬ জনসহ বদলি হলেন ৫৩ বিচারক

নিউজ ডেস্ক: নিম্ন আদালতের শীর্ষ তিন পদে সিলেটের ৬ জনসহ মোট ৫৩ বিচারককে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ২৬ জেলা জজ, ১৩ অতিরিক্ত জেলা জজ ও ১৪ যুগ্ম জেলা জজ বা সমমর্যাদার বিচারক।

এ বিষয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) আইন ও বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব (প্রশাসন-১) শেখ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নিম্ন আদালতের শীর্ষ তিন পদে বদলি হওয়া সিলেটের ৬ জন হলেন- জেলা ও দায়রা জজ এম রাশেদুজ্জামান রাজা, নতুন কর্মস্থল- চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) বিশেষ জজ আদালত নং-৬ ঢাকা; বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান, নতুন কর্মস্থল মহানগর দায়রা জজ, চট্টগ্রাম; যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম শায়লা শারমিন, নতুন কর্মস্থল যুগ্ম জেলা ও দায়রা জজ, বরিশাল; অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নতুন কর্মস্থল- জেলা ও দায়রা জজ বরিশাল; যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন, নতুন কর্মস্থল- বিচারক (জেলা ও দায়রা জজ) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, চাঁদপুর; যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাহেদুল করিম, নতুন কর্মস্থল- যুগ্ম জেলা ও দায়রা জজ, চাঁদপুর।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন ও বিচার বিভাগ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করেছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বদলি হওয়া জেলা জজদের তালিকা

বদলি হওয়া অতিরিক্ত জেলা জজদের তালিকা

বদলি হওয়া যুগ্ম জেলা জজদের তালিকা

Related Articles

Back to top button