মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক ১

নিউজ ডেস্ক: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গলের বিরাহীমপুর বাজার থেকে ইয়াবাসহ মো. জামাল হোসেন (২৩) কে আটক করে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত মোঃ জামাল হোসেন শ্রীমঙ্গলের শ্যামলী আবাসিক এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।

Related Articles

Back to top button