

নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ১ কেজি গাজা ও ৯ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ দুইজন আসামিকে আটক করা হয়েছে।
রবিবার গভীর রাতে পুলিশের পৃথক অভিযানে আসামিদের আটক করা হয়। এসআই যীশু দত্ত, এসআই আতাউল গনি, এএসআই সালাহউদ্দিনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে টিকর নয়াখেল গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে মাদক ব্যবসায়ী নজির আহমদ (৩৫) কে তার নিজ বাড়ি হইতে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এছাড়া ৯ বোতল অফিসার চয়েজসহ নিয়াইন গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী আবুল হোসেন (২৫) কে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
এ ব্যপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন মাদক নিরোধে জিরো ট্রলারেন্সে রয়েছেন। তারই নির্দেশনায় গোয়াইনঘাটে নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।




