সিলেট

সিলেটের নবাগত পুলিশ সুপারের সাথে বিএমবিএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক :: সিলেট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তাবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সিলেটের নতুন পুলিশ সপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বিএমবিএফ নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সিলেটের প্রতিটি থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানবাধিকার কর্মীদের কাজ করার আহবান জানান। এছাড়া পুলিশকে সকল ক্ষেত্রে সহযোগীতার অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তাবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সহ-সভাপতি ও সিলেট জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম ইছন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও জেলার সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, মহানগর সহ-সভাপতি হাকীম ছাদুল্লাহ বাচ্চু, জেলার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন চৌধুরী প্রমুখ। এসময় নেতৃবৃন্দ নতুন এসপিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

Related Articles

Back to top button