সারাদেশ

রিক্সাওয়ালাদের মাঝে ছাতা বিতরণ করল লাইভ সার্ভ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: লাইফ সার্ভ বাংলাদেশ এটি একটি সেচ্ছাসেবী মূলক প্রতিষ্ঠান । বিভিন্ন সময় বিভিন্ন সমস্যাগ্রস্থ মানুষের সমস্যা সমাধানে সহযোগীতা করায় হচ্ছে লাইফ সার্ভ বাংলাদেশ গ্রুপের মূল উদ্দ্যোশ। তার’ই ধারাবাহিকতাই ৯ ই জুলাই রোজ মঙ্গলবার হাজির হয়েছে নতুন এক মানবিক দৃষ্টিসম্পূর্ণ কাজ নিয়ে।
যার মূল কার্যক্রম হলো এই প্রচন্ড রোদের তাপদাহে শহরের রিক্সসাওয়ালারা যখন একটু ছায়ার নীড়ের জন্য অস্থির ঠিক তখনি লাইভ সার্ভ বাংলাদেশ গ্রুপ এর পক্ষ থেকে ক্যাপ ছাতা নিয়ে রিক্সসা ওয়ালাদের দুয়ারে হাজির গ্রুপের সদস্যরা।
লাইভ সার্ভ বাংলাদেশ গ্রুপের প্রতিষ্টাতা মোহাম্মদ আজাদ এর ভাষ্যমতে এই গ্রুপটি ২০১৭ সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেবা দিয়ে আসছে ।
তাই আমরা মঙ্গলবার ঢাকার শাহবাগ মোড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশে পাশের এলাকায় রিক্সসা ওয়ালাদের বিলিয়ে দিয়েছি ১০৪টি ক্যাপ ছাতা । যা বয়স্ক ও সাধারণ রিক্সসা ওয়ালাদের রোদ্রের তীব্রতা থেকে দেবে কিছুটা হলেও মুক্তি । এছাড়াও সংঘটনের উপদেষ্টা ডেন্টিস্ট আদেলী এদিব খান বলেন , সংঘটনটি অসহায় মানুষ নিয়েই সবসময় কাজ করে । সাধারন মানুষের জীবন মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।

Related Articles

Back to top button