জাতীয়

মশার ভয়ে কার্যালয়ে যান না অর্থমন্ত্রী

সিলেটমিডিয়াডেস্ক।। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন,

পরিকল্পনা কমিশনে বেশি মশা। এ পর্যন্ত দুইবার কামড় দিয়েছে, একবার চিকুনগুনিয়া ও আবার ডেঙ্গু… এটা কি কথা হল নাকি? আমি এ জন্য ভয়ে ওখানে যাচ্ছি না। আজকে সচিবালয়ে আসতে এক ঘণ্টা দুই মিনিট লেগেছে।

অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশের আগে মারাত্মক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের ঠিক দুদিন আগে গত ১১ জুন তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৩ জুন তিনি বাজেট পেশ শুরু করলেও তা শেষ করতে পারেননি।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের সরকারে বিগত সরকারের পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী হিসেবে পাঁচ বছর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে অফিস করা মুস্তফা কামাল নতুন মন্ত্রণালয় পাওয়ার পরেও সেখানেই বসছিলেন।

Related Articles

Back to top button