সংবাদ বিজ্ঞপ্তি

অসুস্থ ব্যাক্তিদের জন্য পূর্ব বীরগাঁও আদর্শ সমাজকল্যাণ সংস্থা’র দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট: পূর্ব বীরগাঁও আদর্শ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মটর বাইকে আহত সংগঠনের উপদেষ্টা ও সাবেক ইউ/পি চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবীদ ও সামাজিক ব্যাক্তিত্ব শহীদুর রহমান শহীদ, সরক দুর্ঘটনায় আহত বীরগাঁও গ্রামের ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা সেবু মিয়া, দুটি কিডনি ড্যামেজ হওয়া বীরগাঁও গ্রামের ৪নং ওয়ার্ড (খালপাড়ের) বাসিন্দা সাখাওয়াত হোসেন মাজন সহ ইউনিয়নের সকল অসুস্থ রোগীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আগামী ৫ জুলাই শুক্রবার আসরের নামাজের পর দরগাহ হযরত শাহজালাল (র) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।

এতে সংগঠনের সকল উপদেষ্টা, সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার আহবান করছেন সংগঠনের আহবায়ক ও ইংরেজি ম্যাগাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’ সম্পাদক আব্দুল কাদির জীবন।

Related Articles

Back to top button