সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে সিলেট ইসলাম ফাউন্ডেশন


নিউজ ডেস্ক: সিলেট সহ দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট ইসলাম ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল আলেক ইসলাম । তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের সর্ববৃহৎ ও পবিত্রতম ধর্মীয় অনুষ্ঠান। একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আসছে আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে। পবিত্র রমজানের শিক্ষাকে ধারণ করে এই দিনটি আমরা পালন করি এবং সকলের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেই। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মার শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করছি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক।




