হবিগঞ্জ

এমপি আব্দুল মজিদ খানের পক্ষ থেকে হবিগঞ্জে এতিমদের মাঝে ইফতার বিতরণ

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামীলীগ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বানিয়াচং- আজমিরীগঞ্জ থেকে বার বার নির্বাচিত সাংসদ সদস্য মানবিক এমপি আব্দুল মজিদ খান এর পক্ষ থেকে হবিগঞ্জে অসহায়দের এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শহরের দুইটি এতিম খানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মানবিক ছাত্রনেতা সাকিব সাব্বির এর উদ্যোগে অসহায়দের এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হবিগন্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রফিকুল ইসলাম , বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এস এম জুনু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপদপ্তর এ এস লাভলু , হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা নাজমুল হুসেন, জেলা ছাত্রলীগ নেতা ছোটন, বড়ইউড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুনেদ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আয়নাল, জেলা ছাত্রলীগ নেতা মেহেদী, ছাত্রলীগ নেতা পলাশ, মাসুম, রাফি।

এসময় অসহায় এতিম শিশুরা ইফতার পেয়ে এমপি আব্দুল মজিদ খান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।

ইফতার এর সার্বিক সহযোগীতা করেন রফিকুল ইসলাম চৌধুরী।

Related Articles

Back to top button