সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ইসলাম ফাউন্ডেশন

ডেস্ক রিপোর্ট : বাংলা নববর্ষ-১৪২৬’ উপলক্ষে সিলেটবাসী সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে সিলেট ইসলাম ফাউন্ডেশন।

এক শুভেচ্ছা বার্তায় সিলেট ইসলাম ফাউন্ডেশনর চেয়ারম্যান আব্দুল আলেক বলেন, বাংলা নববর্ষ ১৪২৬’ উপলক্ষে সিলেটবাসী সহ দেশবাসীকে জানাই ‘শুভ বাংলা নববর্ষ’।

 

যুগ যুগ ধরে পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ।আর এই ধারা অব্যাহত রেখে দল-মত নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্হান থেকে এগিয়ে আসতে হবে।

 

নতুন বছরের প্রথম দিনে সবাই অতীতের সকল গ্লানি মুছে সমাজের অসহায় মানুষের পাশে আর মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে।এবং মাদককে না বলুন,মাদকমুক্ত সমাজ গড়ি এটা হোক আমাদের নতুন বছরের অঙ্গীকার।

এক শুভেচ্ছা ইসলাম ফাউন্ডেশন চেয়ারম্যান সবার কল্যাণ, সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন।

Related Articles

Back to top button