লিড নিউজসুনামগঞ্জ

হাসপাতালে এমপি পীর মিসবাহ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ : জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৪ আসনে সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান এমপি হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সোমবার ভোর রাতে হার্ট অ্যাটাক হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. মাহবুবুর রহমান তার এনজিওগ্রাম করে ডানপাশের ধমনিতে একটি রিং লাগান। আগামী ৭২ ঘণ্টা তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হবে।

Related Articles

Back to top button