হবিগঞ্জ

মর্ডাণ ক্রিকেট ক্লাব টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার

ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো হিমোগ্লোবিন ব্লাড ব্যাংক ফাউন্ডেশন’র আয়োজেনে ১৫ ফেব্রুয়ারী শুরু হয়ে অনুষ্ঠিত মর্ডাণ ক্রিকেট ক্লাব টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল ম্যাচ ৯ মার্চ বানিয়াচং থানার কামালখানী এলাকার গরম তলা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুর ১.৩০ মিনিটে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে শেরে বাংলা ক্রিকেট ক্লাব বনাম বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাচ (২০১৬)।

হিমোগ্লোবিন ব্লাড ব্যাংক ফাউন্ডেশন ও মর্ডাণ ক্রিকেট ক্লাব এর পক্ষ থেকে জানানো হয়, অথিতি হিসেবে খেলায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট মুরব্বি গন।

এতে সকল ক্রীড়া প্রেমীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

Related Articles

Back to top button