লিড নিউজসিলেট

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চার প্রকল্পের সমন্বয়ক সাংবাদিক মুরাদ

ডেস্ক রিপোর্ট : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং Non-communicable diseases control (NCDC) program, Directorate General of Health Services (DGHS), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এর উদ্যোগে এবং Resolve to Save Lives USA এর সহায়তায় সিলেট জেলায় ৪ টি উপজেলায় বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জে জনগণের স্বাস্থ্য রক্ষায় এবং উচ্চ রক্তচাপ নির্নয়, রোগী সনাক্তকরন,চিকিৎসা নিয়ন্ত্রণ শীর্ষক পাইলট প্রকল্পের সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পেয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ।

দুই বছর মেয়াদী উক্ত প্রকল্পের মাধ্যমে রোগীদের সরকার নির্ধারিত দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবা প্রদান, নিয়মিত ফলোআপ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উচ্চরক্তচাপ রোগী সনাক্ত করন ও তাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য এনসিডি কর্নারে প্রেরণ, বিনামূল্যে ওষুধ বিতরণ, জীবন যাত্রার মান উন্নয়নের জন্য কাউন্সেলিং করা,কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের মাধ্যমে নাগরিক সচেতনতা সৃষ্টি করা হবে. উল্লেখ্য ইতিমধ্যে সিলেটের ৪ টি উপজেলায় প্রকল্পের কাজ শুরু হয়েছে।

Related Articles

Back to top button