সিলেট বিভাগ

ছাত্রলীগ নেতা রুম্মানের হামলায় সাংবাদিক মিসবাহ উদ্দিন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: ২৮ মার্চ রবিবার সিলেট থেকে বিয়ানীবাজার যাওয়ার পথে গাছতলা রোডে সাংবাদিক মিসবাহ উদ্দিনের ওপর অমানবিক হামলা চালায় ছাত্রলীগ নেতা রুম্মান সহ ছাত্রলীগ ক্যাডার বাহিনী।
মিসবাহ উদ্দিন এর ডান হাত এবং দাঁত ভেঙ্গে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সাংবাদিক মিসবাহ উদ্দিন তার মোটর বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় দ্রুতগতিতে তিনটি মোটরসাইকেল দিয়ে সাংবাদিক মিসবাহ উদ্দিন এর রাস্তা ঘেরাও করা হয়।
তারা হেলমেট দিয়ে মিসবাহ উদ্দিনের উপর আঘাত করতে থাকে। মিসবাহ উদ্দিন গাড়ি থেকে মাটিতে ছিটকে পড়েন।
তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে জনসমাগম দেখে ছাত্রলীগের ক্যাডার বাহিনী চলে যায়।
তখন তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।

এদিকে সিলেট মিডিয়ার সম্পাদক সাংবাদিক মিসবাহ উদ্দীনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মিডিয়ার বার্তা সম্পাদক ফাহাদ মারুফ, স্টাফ রিপোর্টার সেলিম আহমদ, আব্দুল কাদির, ইমরান আহমদ, সামিয়া সুলতানা প্রমুখ।

Related Articles

Back to top button