বিশ্বনাথে দলীয় প্রতিকে মনোনয়ন প্রত্যাশী ৫ জনের মনোনয়ন ফরম জমা


নিউজ ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে, আওয়ামীলীগের- দলীয় নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়াম্যান পদে দলীয় নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়া হবে।
৬ ফেব্রুয়ারি (বুধবার) আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডীস্থ কার্যালয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা এ পর্যন্ত চেয়ারম্যান পদে ৩জন এবং ভাইস চেয়ারম্যান পদে ২জন দলীয় মনোনয়ন জমা দেওয়ার খবর পাওয়া গেছে।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সাবেক ছাত্রনেতা এডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী আবদাল, ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, ডেইলি সোনার বাংলার প্রধান সম্পাদক সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল।
উপজেলা নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রার্থীতার ব্যাপারে ইতিবাচক মনোভাব নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সবাই।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, এসএম নুনু মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু স্থানীয় ইউনিয়ন ও উপজেলার সবার সমর্থন পেয়েছি, আশাবাদি দল আমাকে নৌকা প্রতিক দিয়ে মনোনিত করবে।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন বলেন, যেহেতু উপজেলার সব কয়টি ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী সংগঠন ও উপজেলা, জেলাসহ সকল নেতাকর্মীদের সমর্থন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি, ১০০% আশাবাদী দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়ে মনোনিত করবেন।
এ বিষয়ে জানতে চাইলে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল বলেন তিনি দীর্ঘদিন দরে অসুস্থ, নির্বাচন করার মতো মনোভাব ছিলো না তার, জেলা হাইকমান্ডের নির্দেশ ও দলীয় ভাবে সমর্থন থাকায়, অসুস্থ থাকার পরও দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন এবং দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। দলীয় প্রতিকে মনোনয়ন পাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন যেহেতু জেলা হাইকমান্ডের নির্দেশে মনোনয়ন জমা দিচ্ছি, মনোনয়ন পাবো বলে আশাবাদী।




