জাতীয়বিজ্ঞান প্রযুক্তিলিড নিউজ

জাতীয় পরিচয় পত্রের সব সেবা মিলবে এখন অনলাইনে

নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কাজ এখন থেকে অনলাইনেই সম্পন্ন করা যাবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার হিসেবে নিবন্ধন আবেদন, হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পরিচয়পত্র নতুন করে তোলা, ছবি বা স্বাক্ষর পরিবর্তনের আবেদন সবকিছু হবে এখন এক ক্লিকেই।

নির্বাচন কমিশনের services.nidw.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এখন ঘরে বসেই সবকিছু করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা। পাশাপাশি বিদ্যমান প্রক্রিয়াও অব্যাহত থাকবে।
যে সব সেবা পাওয়া যাবে…

১. নতুন ভোটার হিসেবে নিবন্ধন আবেদন

২. নিবন্ধনের মাধ্যমে নিজের হিসাব খোলা

৩. নিজস্ব তথ্য ও ভোটার কেন্দ্রের তথ্য

৪. তথ্য পরিবর্তন, সংশোধন ও হালনাগাদ

৫. ছবি পরিবর্তন

৬. হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্র

Related Articles

Back to top button