লিড নিউজসুনামগঞ্জ

সুনামগঞ্জে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক: সুনমাগঞ্জের সদর থানার হরিনাপাটি এলাকায় অভিযান চালিয়ে থেকে ৪৮ বোতল বিদেশী মদসহ মো. সেনু মিয়া (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালায় র‌্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

আটক মাদক ব্যবসায়ী মো. সেনু মিয়া (২৬) সুনামগঞ্জের সদর থানার নৈগাঙ্গ হরিনকান্দি এলাকার মৃত শরীফ আলীর ছেলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Related Articles

Back to top button