হবিগঞ্জ

বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক সিলেটভিউ’র জসিম

ডেস্ক রিপোর্ট: বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সিলেটভিউ২৪ডটকম’র বানিয়াচং উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন।

মঙ্গলবার ১৫ জানুয়ারি হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপনকে সভাপতি, দৈনিক হবিগঞ্জের আয়না পত্রিকার মো. আশিকুল ইসলাম সহ-সভাপতি, দৈনিক সমকাল এর বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টুডে’র বানিয়াচং প্রতিনিধি মো. আতাউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি করা হয়।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন দৈনিক বাংলাদেশের খবর এর খলিলুর রহমান খলিল কোষাধ্যক্ষ, দৈনিক ডেস্টিনির আব্দাল মিয়া প্রচার সম্পাদক, ডেইলি বাংলাদেশে’র তানজিল হাসান সাগর ক্রীড়া সম্পদক, দৈনিক যুগান্তর এর বানিয়াচং প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, হবিগঞ্জের আয়না’র দেওয়ান শোয়েব রাজা ও দৈনিক খোয়াই’র শিব্বির আহমেদ আরজুকে নির্বাহী সদস্য করা হয়।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম, বানিয়াচং উপজেলা শাখা কমিটির অনুমোদন দেয়।

Related Articles

Back to top button